সময় দুপুর ২:৫৪, মঙ্গলবার, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি

সাভারে ভয়াবহ অগ্নিকান্ড

স্টাফ রিপোর্টার ঃ ৫ই সেপ্টেম্বর দুপুরে সাভারে বিসবিল্লাহ টাওয়ার নামে একটি মার্কেট ও আবাসিক ভবনের আন্ডারগ্রান্ডে অগ্নিকান্ডের ঘটনায় ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের দল চারজনকে আহত অবস্থায় উদ্ধার করে। তবে দগ্ধ বা নিহতের কোন খবর পাওয়া যায়নি। বুধবার দুপুর দুইটার দিকে সাভারে থানারোড এলাকার ১২ তলা বিসমিল্লাহ টাওয়ারে আন্ডারগ্রাউন্ডে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট দেড় ঘন্টার চেষ্টা আগুন নিয়ন্ত্রনে আনে। এদিকে অগ্নিকান্ডের ফলে আন্ডার গ্রাউন্ডে থাকা বৈদ্যুতিক সাব ষ্টেশন কক্ষ পুড়ে যায়। ভবনটি ২য় তলা পযন্ত শপিংমল ও বাকীগুলো আবাসিক ফ্লাট হিসেবে ব্যবহৃত হচ্ছে। ফায়ার সার্ভিসের ঢাকা জনের কর্মকর্তা আনোয়ারুল হক প্রথমে সাভারে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ শুরু করে। আগুনের তীব্রতা না থাকলেও পুরো এলাকার ধোঁয়া আচ্ছন্ন হয়ে পড়ে। পরে আশুলিয়া ধামরাই ও কল্যানপুরসহ মোট ৮ টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রনে আনে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে আন্ডার গ্রাউন্ডে বৈদ্যুতিক সাব ষ্টেশন কক্ষ থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে অগ্নিকান্ডের লাগার মুল কারন। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটে। এছাড়া ৬ তলা থেকে এক বয়স্ক ব্যক্তিসহ চারজন উদ্ধার করে নিচে নিয়ে আসা হয়েছে।

 

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী