সময় বিকাল ৩:২৫, সোমবার, ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জিলকদ, ১৪৪৭ হিজরি

রোটারী ক্লাবের উদ্যেগে ১৯ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার বিতরণ

রাজবাড়ী ঃ রাজবাড়ী রোটারী ক্লাব চন্দনার উদ্যোগে ৭ সেপ্টেম্বর শুক্রবার বিকালে রাজবাড়ী জেলা আওয়ামীলীগ কার্যালয় চত্বরে  প্রতিবন্ধীদের জীবনের চলার চলার গতি বাড়ানোর জন্য হুইল চেয়ার বিতরণ করা হয় । রাজবাড়ী জেলার হতদরিদ্র ১৭ জন প্রতিবন্ধী নারী,পুরুষ ও শিশুকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে। হুইল চেয়ার  বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাননীয় সরকারের শিক্ষাপ্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী। অনুষ্ঠানে  রোটারি ক্লাব অব চন্দনা রাজবাড়ীর সভাপতি নাহিদা ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন এ্যাডভোকেট গণেশ নারায়ন চৌধুরী, এ্যাডভোকেট উজির আলী শেখ , শিক্ষাপ্রতিমন্ত্রী  আলহাজ্ব কাজী কেরামত আলীর একমাত্র কন্যা কানিজ ফাতেমা চৈতি, এ্যাডঃ খান মোঃ জহুরুল হক, প্রদীীপ্ত চক্রবর্তী কান্ত, ডা: পারিজাত কুমার পাল, মোঃ আলাউদ্দিন, এ্যাড: কবির, গণেশ মিত্র সহ রোটারী ক্লাবের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা প্রমুখ উপস্থিত ছিলেন। 

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী