সময় সন্ধ্যা ৭:০৭, শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি

মেয়ের মৃত্যুর সংবাদে যাওয়ার পথে সড়ক দুঘর্টনায় মায়ের মৃত্যৃ ॥ ছেলে আহত-এলাকায় শোকের মাতম

বালিয়াকান্দি ঃ রাজবাড়ীতে রাইস কুকারের তারে জড়িয়ে মেয়ের মৃত্যু সংবাদ শুনে যাওয়ার পথে সড়ক দুঘর্টনা মায়ের মৃত্যু হয়েছে। ছেলে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

বালিয়াকান্দি হাসপাতালের কমিউনিটি মেডিকেল অফিসার ডা. জুয়েল রানা জানান, পাংশার মোক্তার হোসেন মুকুলের স্ত্রী ২ সন্তানের জননী কামরুন নাহার (৪৫) সোমবার সকালে রাইস কুকারের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ঠে মারা যায়। এ খবর শুনে কামরুন নাহারের মা ও ভাই বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের দক্ষিণবাড়ী (শীতলদাহ) গ্রামের অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য আঃ কাদের মিয়ার স্ত্রী রওশনারা বেগম (৬৫) ও ছেলে বালিয়াকান্দি বাজারের ব্যবসায়ী রাশেদ মিয়া (৩০) মোটর সাইকেল যোগে পাংশা যাচ্ছিল। যাওয়ার পথে কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের মাজবাড়ী এলাকায় পৌছালে একটি অটোবাইককে ক্রস করে যাওয়ার সময় সামনে থেকে আসা একটি দ্রুত গতির মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মা-ছেলে দু,জনই মারাত্বক আহত হয়। তাদেরকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন মা ও ছেলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে রওশনারা বেগম মারা যায়। রাশেদ মিয়া ঢাকা মেডিকেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। রওশনারা বেগমের লাশ ঢাকা থেকে বাড়ীতে এনেছে। মা ও মেয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী