সময় বিকাল ৩:৫৮, শুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ,
২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বালিয়াকান্দিতে প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভায় সড়ক দুর্ঘটনায় প্রয়াত শিক্ষকের আত্নার মাগফেরাত কামনা

সড়ক দুর্ঘটনায় প্রয়াত শিক্ষকের আত্নার মাগফেরাত কামনা

বালিয়াকান্দি অফিস ঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা পরিষদ অডিটরিয়ামে মঙ্গলবার সকালে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা শিক্ষা অফিসার সিরাজুল ইসলাম বিশ্বাসের সভাপতিত্বে সমন্বয় সভায় উপজেলার ইসলামপুর ইউনিয়নের রাজধরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কানিজ ফাতেমা রুলির সড়ক দুঘর্টনায় অকাল মৃত্যুতে তার বিদেহী আতœার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন, মাওলানা কে এম মিজানুর রহমান। এসময় শিক্ষা অফিসের কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পিএসসির সদস্য অবসরপ্রাপ্ত সচিব মোঃ শাহজাহান আলী মোল্যার ছোট বোন ও উপজেলার ইসলামপুর ইউনিয়নের রাজধরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কানিজ ফাতেমা রুলি তার স্বামীর সাথে মোটর সাইকেল যোগে রাজবাড়ীতে ফেরার পথে সড়ক দুঘর্টনায় মারা যান।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী