সময় সন্ধ্যা ৬:২৩, শনিবার, ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বালিয়াকান্দি থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার


বালিয়াকান্দি ঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের আগপোটরা থেকে বুধবার রাতে থানা পুলিশ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম, পাভেল বিশ্বাস (২৬)। তার পিতার নাম, মোহাম্মদ আলী বিশ্বাস। বাড়ী মাগুরা জেলার শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর নতুনপাড়া গ্রামে।
বালিয়াকান্দি থানার এস,আই দীপন কুমার মন্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এস, আই অঙ্কুর কুমার ভট্রাচার্য্য সঙ্গীয় ফোর্সসহ বুধবার রাতে উপজেলার জঙ্গল ইউনিয়নের আখপোটরা গ্রামের গুরুচাঁদ সিংহের বাড়ীর পিছনে গঙ্গারামখালী ঘাট হতে তারালিয়া গ্রামগামী কাচা রাস্তার উপর থেকে মাদক ব্যবসায়ী পাভেল বিশ্বাসকে আটক করা হয়। পরে তার কাছে থাকা ২৫ পিছ ইয়াবা ট্যাবলেট বের করে দেয়। এব্যাপারে এস,আই অঙ্কুর কুমার ভট্রাচার্য্য বাদী হয়ে বালিয়াকান্দি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী