সময় বিকাল ৩:১০, বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

নাশকতার পরিকল্পনার অভিযোগে বালিয়াকান্দিতে জামায়াত ইসলামীর সেক্রেটারীসহ ৪ নেতা গ্রেফতার


বালিয়াকান্দি ঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাশকতার পরিকল্পনার অভিযোগে রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশ বাংলাদেশ জামায়াত ইসলামীর উপজেলা সেক্রেটারীসহ ৪ নেতাকে বৃহস্পতিবার বিকালে গ্রেফতার করেছে। শুক্রবার সকালে তাদেরকে রাজবাড়ী আদালতে সোপর্দ করেছে।
বালিয়াকান্দি থানার এস,আই জাকির হোসেন জানান, বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের চরফরিদপুর গ্রামের মোঃ মফিজ উদ্দিন আহম্মেদের বসতবাড়ীতে বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকারকে বেকায়দায় ফেলানোর উদ্দেশ্যে ও ভাবমুর্তি ক্ষুন্ন করা, নাশকতামুলক কর্মকান্ড করার প্রতিশ্রুতি মুলক গোপন বৈঠকে সরকারী স্থাপনা, সড়কে, যানবাহনে হামলা করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার লক্ষে গোপন বৈঠক চলাকালে থানার এস,আই নুর মোহাম্মদের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযান চালিয়ে ৩টি কসটেপ দিয়ে মোড়ানো ককটেল, ২৫০ এমএল পেট্রোল ( দাহ পদার্থ) কাচের বোতল ৪টি, বাঁশের লাঠি ৭টিসহ উপজেলার বহরপুর ইউনিয়নের ইলিশকোল গ্রামের জয়নাল আবেদীনের ছেলে বালিয়াকান্দি উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারী ও রাজবাড়ী জজ কোর্টের এ্যাডভোকেট মোঃ আব্দুর রাজ্জাক (৪২), চরবহরপুর গ্রামের আঃ রহমানের ছেলে বহরপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের জামায়াত ইসলামীর সেক্রেটারী মোঃ আল হেলাল (২৫), চরফরিদপুর গ্রামের মৃত জয়দার মন্ডলের ছেলে বহরপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড জামায়াত ইসলামীর আমির মোঃ মফিজ উদ্দিন আহম্মেদ (৬০) এবং গোহাইলবাড়ী গ্রামের মৃত শামসুল ইসলাম মোল্যার ছেলে বহরপুর ইউনিয়ন জামায়াত ইসলামীর সেক্রেটারী মোঃ হেদায়েত হোসেন মোল্যা (৫৩) সহ অজ্ঞাতনামা ১৫-২০জন বৈঠক করা কালীন তাদেরকে গ্রেফতার করা হয়। এব্যাপারে বালিয়াকান্দি থানার এস,আই নুর মোহাম্মদ বাদী হয়ে ৪জনের নাম উল্লেখপুর্বক অজ্ঞাতনামা ১৫-২০জনকে আসামী করে বিস্ফোরক উপাদানাবলী আইন ১৯০৮ এর ৪/৬ তৎসহ বিশেষ ক্ষমতা আইন ১৫/২৫(ডি) ধারায় মামলা দায়ের করেছেন।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী