সময় বিকাল ৩:০৬, রবিবার, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জিলকদ, ১৪৪৭ হিজরি

রাজবাড়ী থানার অভিযানে অস্ত্র ও গুলি সহ গ্রেফতার -১

 

১৪ সেপ্টেম্বর,রাজবাড়ী ঃ রাজবাড়ী থানা রাজবাড়ীর অভিযানে থানা ইন্সপেক্টর (তদন্ত) মোঃ আবদুল্লাহ-আল তায়াবীর এর নেতৃত্বে মোঃ সাদ্দাম হোসেন (২৮) কে ১টি ওয়ান শুটার ও ৩টি কার্তুজ সহ গ্রেফতার করা হয়েছে । সে মিজানপুর ইউপি’র রামকৃষ্ণপুর গ্রামের মোঃ ইসলাম সরদারের ছেলে । থানা সূত্রে জানাগেছে, গ্রেফতারকৃত  সাদ্দাম হোসেন অস্ত্রধারী সন্ত্রাসী ও লাল পতাকার জুলহাস এর অন্যতম সহযোগী । গোপন সংবাদের ভিত্ত্বিতে  গভীর রাতে অভিযান বড়চর বেনীনগর পদ্মা  নদীর পাশে জনৈক  আক্কাস সর্দ্দার এর বাড়ীর সামনে কাচা রাস্তার উপর থেকে অস্ত্র ও গুলি সহ তাকে গ্রেফতার করা হয় । এ সময় রাজবাড়ী থানা পুলিশের এস আই বদিয়ার রহমান এ এস আই সোহেল রানা এএ স আই জামাল ও এ এস আই জালাল ও এএস আই ইউসুফ সহ সঙ্গীয় ফোরস অভিযান পরিচালনা করে সাদ্দাম হোসেন কে আটক করা হয়। তার বিরুদ্ধ্যে ১টি অস্ত্র ও ১ টি  মাদক মামলা রয়েছে । সে সন্ত্রাসী ও লাল পতাকার জুলহাস এর অন্যতম সহযোগী ।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী