সময় বিকাল ৩:৪৬, শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ,
২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

মহিলা বিষয়ক অধিদপ্তরের নিবন্ধিত সমিতির অনুদানের চেক পেল সেচ্ছাসেবী সংগঠন সমন্বিত প্রমিলা মুক্তি প্রচেষ্টা


বালিয়াকান্দি  ঃ নিবন্ধিত মহিলা সমিতির মধ্যে ২০১৭-১৮ অর্থ বছরের অনুদানের চেক বিতরণ বুধবার মহিলা বিষয়ক অধিদপ্তরে অনুষ্ঠিত হয়।
মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কাজী রওশন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চেক তুলেদেন, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, এম,পি। বিশেষ অতিথি ছিলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম, এনডিসি, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান এ্যাডভোকেট অধ্যাপক মমতাজ বেগম, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ( উন্নয়ন ও পরিকল্পনা) অতিরিক্ত সচিব মাহমুদা শারমিন বেনু, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ( প্রশাসন ) অতিরিক্ত সচিব জ্যোতি লাল কুরী প্রমুখ। অনুষ্ঠানে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সমন্বিত প্রমিলা মুক্তি প্রচেষ্টার সাধারন সম্পাদক নাছিমা পারভীনসহ ২৪টি সেচ্ছাসেবী সংগঠনকে অনুদানের চেক প্রদান করা হয়।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী