সময় রাত ৯:০৪, বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বালিয়াকান্দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত


স্টাফ রিপোর্টার ঃ শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও সরকারের উন্নয়ন মুলক ভিডিও চিত্র প্রদর্শন করা হয়েছে। রাজবাড়ী-২ ( পাংশা, বালিয়াকান্দি-কালুখালী) আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য সলিসিউটর মুহাম্মদ মেহেদী হাসানের উদ্যোগে জন্মদিন পালিত হয়।
বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাওনারা বাজারে জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় বক্তৃতা করেন, রাজবাড়ী-২ ( পাংশা, বালিয়াকান্দি-কালুখালী) আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামীলীগের আইন বিষয়ক উপ-কমিটির সদস্য সলিসিউটর মুহাম্মদ মেহেদী হাসান, শামীম মোল্যা, লুৎফর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিরা। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের কেক কাটেন বাংলাদেশ আওয়ামীলীগের আইন বিষয়ক উপ-কমিটির সদস্য সলিসিউটর মুহাম্মদ মেহেদী হাসান, বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকীসহ এলাকার লোকজন। সন্ধ্যার পরে আওয়ামীলীগের বিভিন্ন উন্নয়ন মুলক কার্যক্রমের ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। এসময় বালিয়াকান্দি ও কালুখালী এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহন করেন।
আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য সলিসিউটর মুহাম্মদ মেহেদী হাসান বলেন, আমি রাজবাড়ী-২ আসনে আওয়ামীলীগের মনোনয়ন আশা করছি। আমাকে মনোনয়ন দিলে শতভাগ বিজয়ী হওয়ার আশাবাদী। এ কারণেই নৌকার মার্কার পক্ষে গণসংযোগ চালিয়ে যাচ্ছি। তবে আমাকে যদি মনোনয়ন নাও দেওয়া হয়, দল যাকে মনোনয়ন দেবে আমি তার জন্য কাজ করবো। তাই কারো বিরোধিতা করে না আসুন নৌকা মার্কার পক্ষে জনমত সৃষ্টিতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করি।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী