সময় বিকাল ৩:২১, সোমবার, ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জিলকদ, ১৪৪৭ হিজরি

র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর এর অভিযানে চার মাদক সেবী আটক

বিবরণঃ র‌্যাব-০৮, সিপিসি-০২ ফরিদপুর ক্যাম্প এর একটি আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে অদ্য ১৩ অক্টোবর ২০১৮ইং তারিখ আনুমানিক ১৯.৩৫ ঘটিকার সময় ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন হাজী শরীয়ত উল্লাহ মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে ০৪ .মাদক সেবী যথাক্রমে ১। মোঃ শাহনেওয়াজ সাকিব (২১), পিতা মোঃ হান্নান মিয়া, সাং- পূর্ব খাবাসপুর, থানাঃ কোতয়ালী ২। মোঃ আরিফ মোল্যা (২৮), পিতাঃ মোঃ ইউনুচ মোল্যা, ৩। মোঃ হারুন শেখ (৩০) পিতা- মৃত জুবান আলী, উভয় সাং- রথখোলা, থানাঃ কোতয়ালী, ৪। উত্তম সরকার (২৩), পিতাঃ শ্যমল সরকার, সাং- রাজাপুর, থানাঃ ভাংগা, সর্ব জেলাঃ ফরিদপুরদেরকে আটক করে। অভিযান পরিচালনাকালে ১নং আসামী মোঃ শাহনেওয়াজ সাকিব (২১) এর নিকট হতে ২পিস ইয়াবা এবং ২, ৩ ও ৪ নং আসামীর নিকট হতে সর্বমোট ৫০ গ্রাম গাঁজা এবং মাদক দ্রব্য গ্রহণের বিপুল পরিমান উপকরণ উদ্ধার করা হয়। এ সময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জনাব প্রভাংশু সোম মহান, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহি ম্যাজিস্ট্রেট, ফরিদপুর সদর এর উপস্থিতিতে ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২৬ ধারা মোতাবেক ১ নং আসামী মোঃ শাহনেওয়াজ সাকিবকে ০১ বছরের বিনাশ্রম কারাদন্ড এবং ২, ৩ ও ৪ নং আসামীর প্রত্যেককে ০৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও মাদকদ্রব্য গ্রহণের উপকরণ সমূহ পুড়িয়ে ধ্বংস করা হয়।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী