সময় দুপুর ২:২৭, রবিবার, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বালিয়াকান্দি উপজেলা জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠিত

বালিয়াকান্দি ( রাজবাড়ী) ঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা জাতীয় পার্টির সম্মেলন সোমবার বিকালে প্রাথমিক শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে মোঃ আশরাফ আলী মিয়াকে সভাপতি ও মোঃ মোস্তাফিজুর রহমানকে সাধারন সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়েছে।
উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মোঃ আশরাফ আলী মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, রাজবাড়ী জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক মোঃ মোকছেদুর রহমান খান মমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, রাজবাড়ী জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও শ্রমিক পার্টির সভাপতি মোঃ আক্কাস আলী বাবু। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, মোঃ বাদশা শেখ, বদরুল আলম, রেজাউল ইসলাম প্রমুখ।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী