সময় রাত ২:৫৭, শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ,
২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বালিয়াকান্দিতে যুবককে মারপিট ও বাড়ীতে হামলার অভিযোগে দু,টি মামলা

বালিয়াকান্দি  ঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বকশিয়াবাড়ী গ্রামে যুবককে মারপিট ও বাড়ীতে হামলার অভিযোগে আদালতে পৃথক দু,টি মামলা দায়ের হয়েছে।

জানাগেছে, উপজেলার নবাবপুর ইউনিয়নের বকশিয়াবাড়ী গ্রামের মোকাররমের ছেলে জীবন ইসলাম (২০) কে গত ১৮ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জাকিরের মুদি দোকানের সামনে বকশিয়াবাড়ী গ্রামের কাদের ফকিরের ছেলে জিয়া ফকির, সিদ্দিক ফকির, মাজেদ ফকিরের ছেলে বিজু ফকির, আজিজুল ফকিরের ছেলে আওয়াল ফকির মিলে মারধোর করে স্বর্ণের চেইন ও নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। তাকে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়। এব্যাপারে মোকাররম বাদী হয়ে রাজবাড়ীর বিজ্ঞ ১নং আমলী আদালতে মামলা দায়ের করে। মামলা দায়েরের খবর পেয়ে জিয়া ফকির, বিজু ফকির, আওয়াল ফকির, সিদ্দিক ফকির, লুৎফর মন্ডলসহ অজ্ঞাতনামা ৩-৪জন গত ২২ অক্টোবর বাড়ীতে ঢুকে হুমকি-ধমকি ও গালিগালাজ করে। এব্যাপারে নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী