সময় ভোর ৫:১৮, বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বালিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের পাঠদানের অনুমতি লাভ


রাজবাড়ী ঃ রাজবাড়ীর বালিয়াকান্দি শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বালিয়াকান্দি সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের কলেজ শাখার পাঠদানের অনুমতি লাভ করেছে। এখবরে শিক্ষক, শিক্ষার্থী, ম্যানেজিং কমিটির সদস্যদের মধ্যে উল্লাস দেখা দিয়েছে।
২৩ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারী মাধ্যমিক-১ এর উপ-সচিব আনোয়ারুল হক স্বাক্ষরিত এক পত্রে নিয়োগকৃত জনবলের বেতন-ভাতাদি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান হতে প্রদান করার শর্তে নিন্ম মাধ্যমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৮৭টি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদানের অনুমতি প্রদান করা হয়েছে। ৮১ নম্বরে রয়েছে বালিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ।
বালিয়াকান্দি সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক আব্দুস সালাম জানান, কলেজটি পাঠদানের অনুমতি প্রদান করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিমসহ সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। এ প্রতিষ্ঠানটি পাঠদানের অনুমতি পাওয়ায় এলাকার কলেজ পর্যায়ে নারী শিক্ষা বিস্তারে অগ্রণী ভুমিকা রাখতে পারবে বলে মনে করি। কলেজটির শিক্ষার উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করি।

 

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী