সময় বিকাল ৫:৪৫, বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ঢাকা বিভাগের শ্রেষ্ঠ ইউএনও মাসুম রেজা


রাজবাড়ী ঃ উপজেলার প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ বঞ্চিত জনগোষ্ঠীর মধ্য বিকল্প বিদ্যুৎ সুবিধা পৌছে দেওয়ায় ঢাকা বিভাগের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নির্বাচিত হলেন রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা।
ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের (উন্নয়ন শাখা) অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসটি) মোঃ সেলিম রেজা কর্তৃক স্বাক্ষরিত একটি পত্রের মাধ্যমে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
বিদ্যুৎ ও জ্বালানী খাতে অপচয় রোধ ও নবায়নযোগ্য জ্বালানী ও সৌর বিদ্যুৎ খাতে অবদানের জন্য সরকারি ও বেসরকারি খাতের ব্যক্তি ও প্রতিষ্ঠানের আওতায় বিভাগীয় পর্যায়ে তাকে এই পুরস্কার প্রদান করা।
এর আগে তিনি পেশাগত জ্ঞান, দক্ষতা, উদ্ভাবন, ই-ফাইলিং, সোশ্যাল মিডিয়া ব্যবহার, অভিযোগ প্রতিকারে সহযোগিতাসহ শুদ্ধাচার চর্চাসহ সন্তোষজনক অর্জনের স্বীকৃতিস্বরূপ জেলা শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন। ৩০ তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের উর্ত্তীণ হন এবং ২০১৭ সালে ৮ অক্টোবর বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন মোঃ মাসুম রেজা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা বলেন, আমি যোগদানের পর থেকেই বালিয়াকান্দি উপজেলার প্রত্যন্ত গ্রাম-অঞ্চলে বিদ্যুৎ বঞ্চিত জনগোষ্ঠীর মধ্য বিকল্প বিদ্যুৎ সুবিধা পৌছে দেওয়ার উদ্যেগ গ্রহন করি। তারই ধারাবাহিকতায় ইতোমধ্যে বালিয়াকান্দি উপজেলায় সরকারি আশ্রয়ন প্রকল্পসহ প্রায় ৬ শতাধিক বিদ্যুৎ বঞ্চিত পরিবারের মধ্য সৌর বিদ্যুৎতের ব্যবস্থা করেছি। এই পুরস্কারের মাধ্যমে আমাকে সাধারণ মানুষের জন্য ভাল কাজ করতে উৎসাহিত করেছে।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী