সময় সকাল ১১:২৫, শুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ,
২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মোহাম্মদ আলী শেখ নামে এক চরমপন্থি নেতা নিহত

স্টাফ রিপোর্টার : রাজবাড়ীতে ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মোহাম্মদ আলী শেখ (৩৫) নামে এক চরমপন্থি নেতা নিহত হয়েছে।

৮ নভেম্বর (বৃহস্পতিবার) দিবাগত রাত দেড়টার দিকে জেলা সদরের কুটি পাঁচুরিয়া নামক বাজার এলাকায় এ ‘বন্দুকযুদ্ধ’ হয় বলে পুলিশ জানিয়েছে ।সে পাঁচুরিয়া ইউনিয়নের দয়ালবন্দ গ্রামের আব্দুল ওহাব শেখের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন ভূইয়া জানান, মোহাম্মদ আলী চরমপন্থি লাল পতাকা বাহিনীর রাজবাড়ী অঞ্চলের কমান্ডার। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার কুটি পাঁচুরিয়া বাজার এলাকায় সে ও তার সহযোগীরা গোপন বৈঠক করছিলো। গোপনে খবর পেয়ে সেখানে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে চরমপন্থিরা গুলি চালালে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। গোলাগুলির এক পর্যায়ে চরমপন্থিরা পালিয়ে যায়। পরে সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় মোহাম্মদ আলীর মরদেহ এবং চরমপন্থিদের ফেলে যাওয়া আমেরিকার তৈরি একটি নাইন এমএম পিস্তল ও একটি বিদেশী দোনালা বন্দুক এবং  ১৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় দুই পুলিশ সদস্যও আহত হয়েছেন। তাদের রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। নিহত মোহাম্মদ আলীর মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মোহাম্মদ আলীর বিরুদ্ধে ২টি হত্যা ও ১টি অস্ত্র মামলাসহ কয়েকটি মামলা রয়েছে বলেও জানান তিনি ।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী