সময় বিকাল ৪:৩৯, মঙ্গলবার, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি

জেএসসি পরীক্ষা কেন্দ্রের বাউন্ডারীর মধ্যে প্রবেশ করায় ২জনকে জরিমানা

বালিয়াকান্দি  : রাজবাড়ীর বালিয়াকান্দি সরকারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় জেএসসি কেন্দ্রে সোমবার পরীক্ষা চলাকালীন সময়ে বাউন্ডারীর মধ্যে প্রবেশ করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের উচ্চমান সহকারী এস,এম আসলাম জানান, পরীক্ষা চলাকালীন সময়ে ১৪৪ ধারা অমান্য করে বালিয়াকান্দি সরকারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বাউন্ডারীর মধ্যে প্রবেশ করে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা ভ্রাম্যমান আদালতে বাংলাদেশ দন্ড বিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় রাজবাড়ী সদর উপজেলার পারশাইলকাঠি গ্রামের আব্দুল লতিফ খানের ছেলে মোয়াজ্জেম হোসেন খানকে ১ হাজার টাকা ও গোপালগঞ্জ জেলার মকছেদপুর উপজেলার বনগ্রামের বিধান মালোর ছেলে বিজন মালোকে ১হাজার টাকা জরিমানা করেছেন।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী