সময় রাত ১২:১৭, বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বালিয়াকান্দিতে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার


রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম, শহিদুল ইসলাম শেখ (৩৮)। তার পিতার নাম, মৃত আঃ জলিল শেখ। বাড়ী উপজেলার জামালপুর ইউনিয়নের ডাঙ্গাহাতিমোহন গ্রামে।
বালিয়াকান্দি থানার এস,আই বিল্লাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এ,এস,আই সোহেল রানা, এ,এস,আই মনিরুজ্জামান, এ,এস,আই আজিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ জামালপুর ইউনিয়নের নলিয়া-ছাবনীপাড়া কবরস্থানের পাশ থেকে ২০ পিছ ইয়াবাসহ শহিদুল ইসলাম শেখকে গ্রেফতার করা হয়েছে। এব্যাপারে এ,এস,আই সোহেল রানা বাদী হয়ে মামলা দায়ের করেছে।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী