সময় রাত ১২:১৫, বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

মোঃ জিল্লুল হাকিম এমপির মনোনয়ন চুড়ান্ত হওয়ায় বালিয়াকান্দিতে আওয়ামীলীগের উদ্যোগে আনন্দ মিছিল


 রাজবাড়ী-২ (পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) আসনে মোঃ জিল্লুল হাকিম এমপির বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন চুড়ান্ত হওয়ায় শনিবার সকাল থেকেই বালিয়াকান্দি উপজেলার ৭টি ইউনিয়নে আনন্দ মিছিল বের করা হয়।
বালিয়াকান্দি উপজেলার নারুয়া, নবাবপুর, জঙ্গল, ইসলামপুর, বহরপুর, বালিয়াকান্দি ও জামালপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে আনন্দ মিছিল করে। সন্ধ্যায় বালিয়াকান্দি শহরে উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক এহসানুল হাকিম সাধনের নেতৃত্বে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করে। তারা সকল ভেদাভেদ ভুলে আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জিল্লুল হাকিমকে নৌকা মার্কায় ভোট দিয়ে পুনরায় নির্বাচিত করার আহবান জানান।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী