সময় রাত ১১:৫৮, শুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ,
২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

-নজর আলী মোল্যা’র ইন্তেকাল

-নজর আলী মোল্যা’র ইন্তেকাল

বালিয়াকান্দি (রাজবাড়ী) সংবাদদাতা ঃ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের অলংকারপুর গ্রামের বাসিন্ধা সাংবাদিক জাহিদুর রহিমের বাবা নজর আলী মোল্যা (৯০) রবিবার সকাল ৯টায় ব্রেনষ্টক করে নিজবাড়ীতে ইন্তেকাল করেছেন। ( ইন্না লিল্লাহী—-রাজেউন)। মৃত্যুকালে স্ত্রী, ৮ ছেলে, ৪ মেয়েসহ অসংখ্যগুনগ্রাহী আত্বীয় স্বজন রেখে গেছেন। আছরবাদ অলংকারপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে নামাযে জানাযা শেষে কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে বালিয়াকান্দি উপজেলা রিপোর্টার্স ক্লাবের সদস্যরা, নারুয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম মাষ্টার, জঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান নৃপেন্দ্রনাথ বিশ্বাস, সাবেক চেয়ারম্যান ক্ষিরোদ বরণ বসুসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী