সময় সকাল ৮:২৮, শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বগুড়ার ধুনটে প্রেমিকের হাত ধরে নববধু উধাও

রাজশাহী বিভাগীয় চীফ :বগুড়ার ধুনট উপজেলায় বিয়ের পর প্রেমিকের হাত ধরে যৌতুকের মোটর সাইকেল নিয়ে নববধু উধাও হবার ঘটনা ঘটেছে। ২৩ জুলাই ২০১৭ রবিবার দিবাগত রাতে এ উধাওয়ের ঘটনা ঘটে। জানা যায়, গত রবিবার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের কান্তনগর চরপাড়া গ্রামের ইউনুস আলীর মেয়ে রেবা আক্তারের সাথে গাবতলী উপজেলার মাঝবাড়ী গ্রামের আব্দুল হানিফের ছেলে রতন মিয়ার সাথে বিবাহের সিদ্ধান্ত হয়। তারই অংশ হিসেবে ২৩ জুলাই ২০১৭ রবিবার বর পক্ষ বিয়ের উদ্দ্যেশে চরপাড়া আসে। ইসলামী শরিয়াহ ও রাষ্ট্রীয় রেজিষ্টারের মাধ্যমে কনে রেবা আক্তার ও বর রতন মিয়ার বিবাহ হয়। বিবাহের পর নাববধু রেবা আক্তারকে আর খুঁজে পাওয়া যায়না। তার কিছুক্ষনপর বরকে উপঢৌকন হিসেবে দেয়া মোটরসাইকেলটিও উধাও হয়ে যায়। স্থানীয় ও বর পক্ষের সুত্রে জানা যায় ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের বড়িয়া গ্রামের বেল্লাল হোসেনের পুত্র চাঁন মিয়ার সাথে প্রেমের টানে বর ও কন্যা পক্ষের চোখে ফাঁকি দিয়ে কৌশলে নববধুকে নিয়ে পালিয়ে যায়। অন্যদিকে নববধুর পরিবারই তাদের মেয়েকে অন্যত্র বিয়ে দোবার জন্য ফুসলিয়ে পালাতে সাহায্য করেছে বলে অভিযোগ করেছে বর পক্ষের লোকজন। বর পক্ষ নববুধকে না পেয়ে কনের বাড়িতে অনসন করে তাদের আসা-যাওযার গাড়ি ভাড়া ও বিভিন্ন খরচের অযুহাত দেখিয়ে বে-কাদায় ফেলে কন্যা পক্ষের কাছ থেকে প্রসাধনী সামগ্রীর ক্ষতিপুরন, যাবতীয় খড়চা বাবদ নগদ ৪০ হাজার টাকা ও তাদের দেওয়া গহনা ফেরৎ নিয়ে চলে যান। অন্যদিকে নববধুর পালিয়ে যাবার কথাও স্বীকার করেছে নববধুর পরিবার।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী