সময় সন্ধ্যা ৬:০৪, বুধবার, ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

১২ টাকার ইঞ্জেকশন ৮শত টাকা- ঢালী ফার্মেসীকে জরিমানা

রাজবাড়ীতে ১২ টাকার ইনজেকশনের দাম ৮০০ শত টাকা রাখায় দুই ফার্মেসের মালিককে জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার (০৪ মার্চ) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলার সহকারী পরিচালক এই জরিমানা করেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজবাড়ীর সহকারী পরিচালক মোঃ শরিফুল ইসলাম জানান, গতকাল দুপুরে জেলার সদর উপজেলার বানিবহ ইউনিয়নের বার্থা গ্রামের আকরাম শেখ ও বালিয়াকান্দি উপজেলার গোয়ালপাড়া গ্রামের জাহিদ নামে নামে দুই ব্যক্তি তাঁদের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে বলা হয়, আকরাম আজ সকালে রাজবাড়ী শহরের মেসার্স ঢালী ফার্মেসিতে ইনজেকশন ক্রয় করতে যান। এ সময় ইফিডিন নামের ওই ইনজেকশন শহরের কোথায়ও পাওয়া যাচ্ছিল না। পরে বাধ্য হয়ে ঢালী মেডিকেল থেকে ৮০০ টাকা দাম রাখা হয়। এত দামের বিষয়ে জানতে চাইতে দোকানদার বলেন নিতে চাইলে নেন না চাইলে চলে যান। পরে জানতে পারেন ইনজেকশনের দাম মাত্র ১২ টাকা।

পরে চিকিৎসকের পরামর্শে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরে লিখিত অভিযোগ করেন তিনি। জাহিদ মন্ডলও একই অভিযোগ করেন সেফা ফার্মেরিস বিরুদ্ধে। অভিযোগকারী আকরাম শেখ বলেন, আমার এক আত্মীয়কে অপারেশন থিয়েটারে প্রবেশের পর জরুরী ভিত্তিতে ওই ইনজেকশনটি আনতে বলা হয়। এত দামী ঔষুধ হবার কারণে একটু সময় লাগে। দেরীর বিষয়টি ডাক্তার জানতে চাইলে ৮০০ টাকার কথা বললে ডাক্তার জানায় এর দাম মাত্র ১২ টাকা।

সহকারী পরিরচালক মোঃ শরিফুল ইসলাম বলেন, বাজারে ওই ইনজেকশনের সংকট ছিল এই সুযোগে চড়া দাম নেই দুই অসাধু ব্যবসায়ী। এতে ভোক্তা অধিকার আইনের বলে দুই ভোক্তা প্রতারিত ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। এ ঘটনায় ঢালী ফার্মেসিকে ৫০ হাজার টাকা এবং সেফা ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরো বলেন জরিমানার চার ভাগের এক ভাগ টাকা অভিযোগকারীদের দেওয়া হয়েছে।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী