সময় দুপুর ১:৫৯, সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

তাহমিনা মুন্নী’র কবিতা — কালো মেয়ে— তাহমিনা মুন্নী

কালো মেয়ে—
তাহমিনা মুন্নী
*******************
কালো মেয়ের কালো চোখে
দেখেছিলেম অবিরত 
মেঘ বরষায় নিরবধি
অশ্রু ঝরে কত।
আজ ও তাঁর চোখের দৃষ্টিলোকে
বৃষ্টি খুঁজে পাই
কালো চোখের আঁধার ফেরিতে
কোন সে মায়ার ঠাঁই।
কালো মেয়ের কালো চুলের
ঢেউ খেলানো বেনী
নিত্য দোলে মনের কোণে
বাজিয়ে রিনিঝিনি।
আজ বুঝি-
সেই কালো মেয়ের
অন্ত:লোকের দাস
তাঁরই বুকের কাছাকাছি
আমার বসবাস।।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী