সময় বিকাল ৩:০৭, মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি

পাবনায় শিক্ষার্থীদের যৌন হয়রানি ও বাল্য বিয়ে প্রতিরোধে প্রশিক্ষন অনুষ্ঠিত

রাজশাহী বিভাগীয় চীফ : পাবনা শহরের ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ওয়াচ গ্রুপের শিক্ষার্থীদের যৌন হয়রানি ও বাল্য বিয়ে প্রতিরোধে প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দিনব্যাপী সেন্ট্রাল গার্লস হাই স্কুল শ্রেনীকক্ষে জেন্ডার ও নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষন প্রদান করেন ব্র্যাক পরিচালিত সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির মেয়েদের জন্য নিরপদ নাগরিকত্ব (মেজনিন) প্রকল্পের সেক্টর স্পেশালিষ্ট হাসিনা আকতার। শহরের সেন্ট্রাল গার্লস হাই স্কুল, আদর্শ গার্লস হাই স্কুল, ইমাম গাযযালী গার্লস স্কুল এন্ড কলেজ, শহীদ আহম্মেদ রফিক পৌর বালিকা উচ্চ বিদ্যালয় ও টেবুনিয়া হাজেরা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এই প্রশিক্ষন গ্রহন করে। প্রত্যেক স্কুলের ৫ জন করে মোট ২৫ জন শিক্ষার্থী এতে অংশ নেয়।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী