সময় সকাল ৬:৫৮, শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ফরিদপুর-বাঘাবাড়ী প্রধান সড়কে গভীর গর্ত যানচলাচল ব্যহত হচ্ছে

রাজশাহী বিভাগীয় চীফ : পাবনা জেলার আটঘরিয়া, চটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর, সাঁথিয়া এবং শাহজাদপুর উপজেলার হাজার হাজার মানুষের যোগাযোগের একমাত্র মিনি বিশ্ব রোডটি ছোট-বড় হাজার হাজার গর্তে পরিণত হয়ে যানচলাচল ব্যহত হচ্ছে। বিশেষ করে সিলন্দা বাজারে রাস্তার উপর ৩টি গভীর গর্ত সৃষ্টি হওয়ায় জনসাধারণের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এ গর্ত ৩টির কারণে সিএনজি, অটোগাড়ি, অটোভ্যান, রিক্সা প্রভৃতি গাড়ি থেকে লোক নামিয়ে গাড়ি পার করতে হচ্ছে। এছাড়া কোচ, ট্রাক, বাস গর্তে পড়লে অনেক সময়ই লোকজনের সাহায্যে পার করতে হয়। সমস্ত রাস্তাতে ছোট-বড় গর্ত আছে। এর মধ্যে ভাঙ্গুড়া রেল গেট, শারুটিয়া মসজিদের পাশে, কালিমন্দিরের পাশে, ভেড়ামারা পুকুর পাড়ে এবং গোরস্থানের পাশে, চিথুলিয়া গ্রামের মাঝে, বেড়হাউলিয়া ব্রিজ এবং কবর স্থানের পাশে, নেছরাপাড়া ইট ভাটা এবং বাজারের মাঝে, ফরিদপুর গোডাউন মোড়ে, হোসেন কসাই এর বাড়ির পাশে, সোনার বাংলা ক্লাবের পাশে, খলিশাদহ প্রাথমিক বিদ্যালয় রোড এবং তালতলা মসজিদ রোডের চারমাথা মোড়ে, রুলদহ এবং টিয়ারপাড়া চারমাথা মোড়ে, গোপালনগর এবং চকচকিয়া গ্রামের মাঝে, ডেমরা স্লুইচ গেটের উপরে, কালিয়ান রোডের মোড়ে, ডেমরা বাজারের উপর, নাগডেমরা ভাঙ্গাদহ গ্রামের মাঝে এবং চরাচিথুলিয়া গ্রামের মাঝ থেকে বাঘাবাড়ীর বিশ্বরোড পর্যন্ত রাস্তার বেহাল দশা। মাঝে মাঝেই ছোট-বড় র্দুঘটনা ঘটছে। রাস্তাটি পুন:নির্মাণ করা না হলে যানচলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে বলে আশংকা করা হচ্ছে।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী