সময় রাত ৪:০৮, সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

নিখোঁজের ৩ দিন পর গড়াই নদী থেকে মানসিক প্রতিবন্ধির ভাসমান লাশ উদ্ধার

নিখোঁজের ৩দিন পর রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের কোনাগ্রাম এলাকার গড়াই নদী থেকে মানসিক প্রতিবন্ধি কাইয়ুম শেখ (১৯) ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। কাইয়ুম শেখ মাগুরা জেলার শ্রীপুর উপজেলার কুদলার চর গ্রামের শুকুর আলী শেখের ছেলে।

নারুয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম মাষ্টার জানান, শনিবার সকালে গড়াই নদীর কোনাগ্রাম এলাকায় অজ্ঞাত যুবক (২২) লুঙ্গি পরিহিত কাচা দেওয়া ও শার্ট মাজার সাথে বাঁধা অবস্থায় স্থানীয় লোকজন লাশটি ভাসতে দেখে। তাৎক্ষনিক ইউপি সদস্য আব্দুল আলীম অবহিত করলে থানা পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) মোঃ লাবীব আব্দুল্লাহ, থানার অফিসার ইনচার্জ একেএম আজমল হুদা, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ওবায়দুল হক, থানার এস,আই তিলাম হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে যায়। সেখান থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহতের পিতা শুকুর আলী শেখ জানান, কাইয়ুম শেখ (১৯) মানসিক ভারসাম্যহীন ছিল। তাকে মাঝে মাঝে শিকল দিয়ে বেধে রাখা হতো। ৩দিন পুর্বে গ্রামে একটি ফাতেহা অনুষ্ঠান খেয়ে আসার পর থেকেই তাকে পাওয়া যাচ্ছিল না। খবর পেয়ে বালিয়াকান্দি থানায় এসে লাশ সনাক্ত করেন তার ছেলে।

বালিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ওবায়দুল হক বলেন, খবর পেয়ে তাৎক্ষনিক ভাবে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় আনা হয়। অজ্ঞাতনামা লাশ হওয়ায় পরিচয় সনাক্ত করতে ব্যাপক তৎপরতা চালানো হয়। শনিবার বিকালে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার কুদলার চর গ্রামের শুকুর আলী শেখ থানায় এসে তার ছেলে বলে সনাক্ত করেন।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী