সময় রাত ২:২৯, সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

স্বাভাবিক দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট

রাজবাড়ী ঃ ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে স্থানীয় নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকা সারাদেশের লাগাতার কর্মসূচিতে প্রভাব পড়েনি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের অন্যতম প্রবেশদ্বার রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে।

বিআইডব্লিউটিএ এবং বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ লঞ্চ এবং ফেরী চলাচলের বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানিয়েছেন এখানে কোন ধর্মঘট নেই এবং নৌরুটে পারাপার স্বাভাবিক।

শনিবার (৩০ নভেম্বর) ভোর থেকেই স্বাভাবিক রয়েছে এই নৌরুটের সকল নৌযান চলাচল। প্রতিদিনের ন্যায় আজো উভয় প্রান্ত থেকে লঞ্চ ও ফেরি যাত্রী ও যানবাহন পারাপার করছে।

দৌলতদিয়া লঞ্চ ঘাটের সুপারভাইজার মোহাম্মাদ আলী বলেন, স্থানীয় নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকা কর্মবিরতি এখানে পালন করা হচ্ছে না। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। যাত্রীদের নদী পারের জন্য বর্তমান ২২ টি ফেরি নিয়মিত চলাচল করছে বলেও তিনি নিশ্চিত করেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) আবু আব্দুল্লাহ রনি বলেন, এখানে কোন ধর্মঘট নেই। ফেরি সকল শ্রমিকরা প্রতিদিনের মতোই স্বাভাবিক ভাবেই কাজ করছে। ১৫টি ফেরি নিয়মিত চলাচল করছে এবং নদী পারের জন্য আসা যাত্রীবাহী বাসও পণ্যবাহী ট্রাকগুলো নদী পার করা হচ্ছে।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী