সময় ভোর ৫:৪০, সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

আপত্তিজনক ভিডিও দিয়ে চাঁদা দাবী ঘটনায় র‌্যাবএর হাতে একজন আটক

র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প এর একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে গত ০৫-১২-২০১৯ তারিখ দিবাগত আনুমানিক রাত ১১.০০ ঘটিকার সময় পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানাধীন ভাজনা মনোহরখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় এলাকায় অভিযান পরিচালনা করে বরিশাল সদরের মোছাঃ খাদিজা বেগম(৪৫) নামে জনৈক গৃহবধুর আপত্তিকর ভিডিও ফেইসবুক মেসেঞ্জারের মাধ্যমে সংগ্রহপূর্বক তা অনলাইনে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মোটা অংকের চাঁদা দাবির অভিযোগে মূল অভিযুক্ত মোঃ মোস্তাফিজুর রহমান(২৩), পিতাঃ মোঃ মোখলেছুর রহমান, সাং- দক্ষিন আমড়াগাছি, থানাঃ মির্জাগঞ্জ, জেলাঃ পটুয়াখালীকে আটক করে। ঘটনার বিবরণে জানা যায় যে, আনুমানিক ১ বছর পূর্বে উক্ত গৃহবধূর সাথে অভিযুক্ত মোঃ মোস্তাফিজুর রহমান(২৩) এর ফেইসবুকে পরিচয় হয়। উক্ত পরিচয়ের সূত্র ধরে উভয়ের মধ্যে বিভিন্ন সময়ে ফেইসবুকের মেসেঞ্জারে ছবি ও ভিডিও আদান প্রদান হয়। পরবর্তী সময়ে অভিযুক্ত মোঃ মোস্তাফিজুর রহমান উক্ত ছবি ও ভিডিও সমূহ বিকৃতকরে তা অনলাইনে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে মোটা অংকের চাঁদা দাবি করলে ভিকটিম তিন সন্তানের জননী মোছাঃ খাদিজা বেগম(৪৫) আইনগত প্রতিকার চেয়ে র‌্যাব-৮, বরিশাল বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। তদপ্রেক্ষিতে, র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প এর একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে গত ০৫-১২-২০১৯ তারিখ দিবাগত রাত আনুমানিক ১১.০০ ঘটিকার সময় তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্ত মোঃ মোস্তাফিজুর রহমানকে পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানাধীন ভাজনা মনোহরখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় এলাকা হতে আটক করা হয়। এসময় ভিডিও ধারণ করা মোবাইলটিও জব্দ করা হয়। এসংক্রান্তে ভিকটিম গৃহবধূ নিজেই বাদী হয়ে পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। আটককৃত আসামীকে পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

 

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী