সময় রাত ৩:৫৬, বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

রাজশাহীতে এ্যাডভান্স আইসিটি কেয়ারের ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে মহান বিজয় দিবস উপলক্ষে ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত। শুক্রবার সকাল ১০ টার দিকে নগরীর মাদ্রাসা মাঠে এ্যাডভান্স আইসিটি কেয়ার ও এ্যাডভান্স এডুকেশনের উদ্যোগে এ খেলার আয়োজন করা হয়। খেলা শেষে বিকাল ৫ টার দিকে এ্যাডভান্স এডুকেশনের পরিচালক তমাল ইসলামের সভাপত্বিতে বিজয়ী দলের হাতে পুরুষ্কার বিতরন করেন, প্রধান অতিথি শাহ্ মখদুম কলেজের অধ্যক্ষ এস.এম রেজাউল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সামাজিক কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সম্রাট রায়হান, এ্যাডভান্স এডুকেশনের শিক্ষক আশরাফুল কবির, এ্যাডভান্স আইসিটি কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক আল-শাহরিয়ার শুভ। এসময় উপস্থিত ছিলেন, এ্যাডভান্স আইসিটি কেয়ারের ম্যানেজার মাসুদ রানা ও আলিয়া খাতুন। টুর্ণামেন্টে এ্যাডভান্স আইসিটি কেয়ার ও এ্যাডভান্স এডুকেশনের শিক্ষার্থীদের মোট আটটি টিম অংশগ্রহণ করে।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী