সময় রাত ৯:১৩, রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

আওয়ামীলীগের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন 

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ১৪ ই ডিসেম্বর  শনিবার সকালে জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলণ করা হয়। পতাকা উত্তোলণ শেষে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এরপর  জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল।

এ সময় রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সিনিয়ার সহ সভাপতি ডা. শেখ আব্দুস  সোবাহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও রাজবাড়ী চেম্বাস অব কমার্স এন্ড ইন্ডাসট্রিজের সভাপতি কাজী ইরাদত আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট গণেশ নারায়ন, চেীধুরী, হেদায়েত আলী সোহরাব, রাজবাড়ী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রমজান আলী খান, সাধারন সম্পাদক শেখ মো. ওয়াহিদুজ্জামান, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট উজির আলী শেখ, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি প্রমুখ। দোয়া পরিচালন করেন রাজবাড়ী আটাশ কলোনী জামে মসজিদের ইমাম সেলিম দেওয়ান।

এর পর রাজবাড়ীর লোকোসেড বধ্যভূমিতে শহীদদের সম্মানে পুষ্পমাল্য অর্পন করেন নেতৃবৃন্দ।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী