
রাজবাড়ীঃ রাজবাড়ী পাংশা থানার যসাই ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান মন্ডলের বাড়ীর গোডাউন থেকে ৩০ কেই ওজনের ১৩৪ বস্তা সরকারি চাল ও ১৩৫ প্যাকেট পাটের বীজ উদ্ধার করে জব্দ করেছে পাংশা থানা পুলিশ।
এঘটনায় তাৎক্ষণিক উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) মোঃ লাবীব আব্দুল্লাহ ও সহকারী কমিশনার (ভূমি) নুজহাত তাসনীম আওন ঘটনাস্থল পরিদর্শন করেন।
পাংশা থানার ওসি আহসান উল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১৯শে এপ্রিল (রোববার) দুপুরে যসাই ইউপি চেয়ারম্যানের পাংশা পৌসভার বাশ পাড়া এলাকার বাড়ীর গোডাউন থেকে উক্ত চাল ও বীজ জব্দ করা হয়। ঘটনার পরপরই যসাই ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান মন্ডল পলাতক রয়েছে।
এ ঘটনায় আব্দুর রাজ্জাক শাহ (৫৫) নামে এক মুদি দোকানিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আব্দুর রাজ্জাক ঐ বাড়ীতে একটি রুম ভাড়া নিয়ে মুদি দোকান চালতো। এ ঘটনার সাথে সম্পৃক্ত থাকার তথ্যে রাজ্জাক নামে ঐ দোকানিকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে পাংশা থানায় একটি মামলা প্রক্রিয়াধীন।
