সময় ভোর ৫:৩৬, শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি

পাবনায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

রাজশাহী বিভাগীয় চীফ : পাবনার ভাঙ্গুড়াতে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে আনছার আলী (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার সকাল ১১ টার দিকে জেলার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিশা ইউনিয়নের হরিহরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আনছার আলী ওই গ্রামের নেবাজ আলীর ছেলে। ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জুয়েল জানান, হরিহরপুর গ্রামের আনছার আলীর বসতবাড়ির একটি অংশ তার কোনো এক ওয়ারিশের কাছ থেকে কিনে নেয়ার দাবি করে প্রতিবেশি জহির আলী ও জহুরুল ইসলাম। একই সাথে আনছার আলীকে তার বসতবাড়ির বাকি অংশটুকু বিক্রি করে দিতে চাপ দেয় জহির-জহুরুল গ্রুপের লোকজন। কিন্তু আনছার আলী তাদের প্রস্তাবে রাজী হননি। এ নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শনিবার বেলা ১১টার দিকে লোকজন নিয়ে বিরোধপূর্ন ওই জমি দখল করতে যায় জহির-জহুরুল। এ সময় উভয় পক্ষ লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ৫/৬ জন গুরুতর ভাবে আহত হয়। আহতদের উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে স্বব্জনেরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর একটার দিকে আনছার আলীকে মৃত ঘোষণাকরেন কর্তবরত চিকিৎসক। ওসি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী