সময় বিকাল ৩:২১, শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

রাজশাহীতে বিশ্ববিদ্যালয় ছাত্র ইয়াবাসহ আটক

রাজশাহী বিভাগীয় চীফ :
রাজশাহী নগরের ৪৬ পিচ ইয়াবা তিন যুবককে আটক করেছে পুলিশ। যাদের মধ্যে আক্তার সিকদার ইমন (১৯) নামের এক বিশ্ববিদ্যালয় ছাত্র রয়েছে। রোববার দিবাগত রাত সাড়ে ১১টা থেকে সোমবার ভোর পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযোগ চালিয়ে তাদের আটক করে রাজপাড়া থানা পুলিশ।
রাজপাড়া থানার ওসি হাফিজুর রহমান হাফিজ জানান, রাজপাড়া থানা এলাকায় মাদক বিরোধী অভিযান রোববার রাত সাড়ে ১১ টার দিকে লক্ষিপুর জিপিও অফিসের সামনে থেকে ১০ পিচ ইয়াবাসহ নগরের হেতেমখাঁ এলাকার গাফ্যার সিকদারের ছেলে আক্তার সিকদার ইমনকে আটক করা হয়। আটক ইমন নর্দান বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্র। এর পর রাত ২ টার দিকে হড়গ্রাম ঢালুর মোড় এলাকা থেকে ১১ পিচ ইয়াবাসহ আজুবা ইসলামকে (২৪) আটক করা হয়। আজুবা নগরের গুড়িপাড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে। এছাড়াও সোমবার ভোর সাড়ে ৪ টার দিকে সিটিবাইপাস চোরখুঠার মোড়ে অভিযান চালিয়ে ২৫ পিচ ইয়াবাসহ আজিজুল ইসলাম (২৫) নামের অপর এক যুবককে আটক করা হয়। আজিজুল মান্দা উপজেলার খাগড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে। তিনজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী