সময় সকাল ১০:২১, সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

ছুটি

ছুটি

শাশ্বতী ভট্টাচার্য
=================
একফালি চাঁদ, সাথে একফালি রুটি,
সামনে থালায় সাজানো কবির চোখ |
রুটি হেসে বলে, মানুষ আমার হোক,
কবির দুচোখে চাঁদনিরা লুটোপুটি |
চাঁদ আলো দিলে আকাশেরো খিদে পায়,
কালো জল রোজ তার ছবি তুলে রাখে |
মানুষের খিদে জ্যোৎস্না যতই মাখে,
চাঁদের শরীর তত ক্ষীণ হয়ে যায় |
তখন রুটির জঠরে চাঁদের আলো,
তখন রুটির ছবিতেও কত প্রাণ |
রুটির তাগিদে জাগতিক অভিযান…
চাঁদের চেয়েও রুটির বাজার ভালো |
গ্রহণের রাত, হোক চাঁদ , হোক রুটি
খিদে বড় হলে কারুর হয় না ছুটি ||

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী