সময় বিকাল ৩:১৮, শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

মেয়ে খুন হওয়ার দু’দিন পর ট্রেনের নিচে ঝাপিয়ে পড়ে আত্মহত্যা করলেন বাবা

এম এ সাইদ (তন্ময়) রাজশাহী বিভাগীয় চীফ : সিরাজগঞ্জের শিয়ালকোল ইউনিয়নের জগতগাতী গ্রামে মেয়ে খুন হওয়ার দু’দিন পর ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা করেছে বাবা। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনের কাছে কর্ণসূতী এলাকায় রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাপ দিয়ে মারা যান তিনি। নিহত সাইদুর রহমান বাদল (৪০) সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের জগতগাতী গ্রামের মৃত ইউসুফ আলী সরকারের ছেলে।
সিরাজগঞ্জ সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) রফিকুল ইসলাম জানান, গত রবিবার গভীর রাতে সাইদুর রহমান বাদলের মেয়ে কলেজ ছাত্রী সাথী খাতুনকে গলা কেটে হত্যা করা হয়। সোমবার সকালে তার বাড়ীর পাশের একটি বাঁশঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় দায়ের করার মামলার তদন্ত চলছে। হত্যাকান্ডের দু’দিন পরই কলেজছাত্রী সাথীর বাবা ট্রেনের নীচে ঝাপ দিয়ে মারা যায়। দ্বি-খন্ডিত লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
তিনি আরো জানান, কলেজ ছাত্রী হত্যাকান্ডের ঘটনাটি রহস্যজনক মনে হওয়ায় তার বাবাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হলে উল্টা-পাল্টা কথা বলেন। পুনরায় জিজ্ঞাসাবাদের জন্য আজ সকালে থানায় আসতে বলা হলেও তিনি না এসে বাড়ী থেকে বের হয়ে জামতৈল গিয়ে ট্রেনের নীচে শুয়ে পড়ে আত্মত্যা করেছেন। ধারনা করা হচ্ছে মেয়ে হত্যার সাথে সে জড়িত রয়েছে। এ কারণেই আত্মহত্যা করেছে।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী