সময় দুপুর ২:৩৬, শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি

গুরুদাসপুরে ইউনিয়ন আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা

এম এ সাইদ তন্ময় রাজশাহী বিভাগীয় চীফ :. নাটোরের গুরুদাসপুর উপজেলার মুজিবনগর নামে খ্যাত ৪নং মশিন্দা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যেগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪২তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনের লক্ষ্যে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় বর্ধিত সভায় ওই ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো. আব্দুল বারীর সভাপতিত্বে প্রধান অতিথি জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সরকার এমদাদুল হক মোহাম্মদ আলী ও প্রধান বক্তা হিসেব গুরুদাসপুর-বড়াইগ্রামের জননেতা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র শাহনেওয়াজ আলীসহ বিশেষ অতিথি উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ মো. আব্দুল বারী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক প্রভাষক হেলাল উদ্দিন, উপজেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি প্রফেসর হেলাল উদ্দিন, জেলা পরিষদের সদস্য সরকার মেহেদী হাসান, উপজেলা ছাত্রলীগ সভাপতি সেলিম সরকার প্রমুখ বক্তব্য রাখেন।
সভা পরিচালনা করেন মশিন্দা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. জালাল উদ্দিন। এছাড়াও ইউনিয়নের সকল ওয়ার্ডের আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। #

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী