সময় বিকাল ৪:০৬, শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

আটঘরিয়ায় পাষণ্ড স্বামীর কান্ড!

রাজশাহী বিভাগীয় চীফ : পাবনার আটঘরিয়া উপজেলার মতিগাছা গ্রামে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটির এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে গরম ডাল ছুঁড়ে স্ত্রীর শরীর ঝলসে দিয়েছে এক পাষন্ড স্বামী।
সোমবার সকাল দশটার দিকে এঘটনা ঘটে।
মারাত্মক আহত অবস্থায় গৃহবধূ আলফা (৩৫) কে প্রথমে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে তার স্বামী আজাহার আলী পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে তিনি উধাও হয়ে যান।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, কোন অফিযোগ পাইনি। অভিযোগে পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী