সময় সকাল ৯:২৭, বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

পদ্মার নদীর পানি বিপদ সীমার উপরে

রাজশাহী বিভাগীয় চীফ : হু হু করে বাড়ছে পদ্মা নদীর পানি। এই নদীর পানি একেবারে বিপদ সীমার কাছাকাছি চলে এসেছে। গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর পানি ভেড়ামারার হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে ২৭ সেন্টিমিটার বেড়ে বিপদসীমা ছুঁই ছুঁই করছে।
এভাবে পানি বৃদ্ধি হতে থাকলে আগামী ৩৬ ঘণ্টার মধ্যে পানি বিপৎসীমা অতিক্রম করবে। হার্ডিঞ্জ ব্রিজের অপর প্রান্ত কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে। পদ্মার পানি বৃদ্ধির ধারা আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলে জানান পাউবোর কর্মকর্তারা।
তারপরও যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে আছে স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডেও কর্মকর্তারা।
পানি উন্নয়ন বোর্ড সূত্র বলছে, পদ্মায় বিপৎসীমার মাত্রা ১৪ দশমিক ২৫ সেন্টিমিটার। সেখানে মঙ্গলবার পানি ছিল ১৩ দশমিক ২০ সেন্টি মিটার। বুধবার বিকাল পর্যন্ত পানি বেড়ে হয়েছে ১৩ দশমিক ৪৭ সেন্টি মিটার।
বর্তমানে বিপদসীমার মাত্র শূন্য দশমিক ৭৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রভাবিত হচ্ছে পদ্মার পানি। দিন-রাত আতঙ্কে রয়েছেন নদীর তীরবর্তী মানুষ।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী