নিজস্ব প্রতিনিধি: কেন্দুয়ায় গড়াডোবা ইউনিয়নে বাড়িগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাঙ্গণে প্রতিদিনই গাজা ও জুয়ার আসর বসে সন্ধ্যার পর থেকেই। . এর ফলে প্রতিনিয়ত ওই এলাকার অনেক কিশোর ও যুবক এইসব নেশায় আসক্ত হয়ে পড়েছে। এ সকল নেশায় জড়িয়ে পড়েছেন উঠতি বয়সি স্কুল কলেজের শিক্ষার্থী সহ যুবকরা। এদের কোন প্রতিকার না করায় সমাজে চুরি ডাকাতি, রাহাজানি, বিবাহ বিচ্ছেদ সহ নানা অপকর্ম ক্রমন্বয়ে বৃদ্ধি পাচ্ছে। এতে সচেতন মহল ও অভিবাবক বা তাদের উঠতি বয়শি সন্তানদেরকে নিয়ে উদ্বেগ উঃকন্ঠায় দিন কাটাচ্ছে। মাঝে মাঝে মধ্যে লোক দেখানো অভিযান দিলেও অজ্ঞত কারনে তা সফল করতে পারেনি পুলিশ।এলাকাবাসী সংশ্লিষ্ট প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছে যেন কার্যকরী পদক্ষেপ নিতে কঠোর নির্দেশ দেওয়া হোক।
