সময় রাত ৪:০৩, রবিবার, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জিলকদ, ১৪৪৭ হিজরি

দাদি নাতীর গলাকাটা লাশ উদ্ধ্যার

শুক্রবার ৩ আগস্ট২০১৮ ঃ  সদর উপজেলার মূলঘর ইউনিয়নের পশ্চিম মূলঘর এলাকা থেকে সাহিদা বেগম (৫৫) ও  ৭ বছর বয়সী  লামিয়া নামে -দাদি-নাতনীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

স্থানীয় সূত্রে জানাযায়, বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে শাজাহান মিয়ার স্ত্রী সাহিদা বেগম ও তার নাতনী লামিয়া একটি টিনের ঘরে ঘুমাতে যায়। সকালে পরিবারের সদস্যরা ডাকাডাকি করে। কিন্তু ভেতর থেকে দরজা না খোলায় প্রতিবেশীরা দরজা ভেঙে দাদি-নাতনীরগলা কাটা মরদেহ উদ্ধার করে।

রাজবাড়ী সদর থানার ওসি মো. তারিক কামাল জানান, শুক্রবার দুপুরে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে দাদি ও নাতনীর গলা কাটা মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে গত রাতে কোন এক সময় ঘুমন্ত অবস্থায় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে দাদি ও নাতনীকে হত্যা করে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। 

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী