
শুক্রবার ৩ আগস্ট২০১৮ ঃ সদর উপজেলার মূলঘর ইউনিয়নের পশ্চিম মূলঘর এলাকা থেকে সাহিদা বেগম (৫৫) ও ৭ বছর বয়সী লামিয়া নামে -দাদি-নাতনীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানাযায়, বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে শাজাহান মিয়ার স্ত্রী সাহিদা বেগম ও তার নাতনী লামিয়া একটি টিনের ঘরে ঘুমাতে যায়। সকালে পরিবারের সদস্যরা ডাকাডাকি করে। কিন্তু ভেতর থেকে দরজা না খোলায় প্রতিবেশীরা দরজা ভেঙে দাদি-নাতনীরগলা কাটা মরদেহ উদ্ধার করে।
রাজবাড়ী সদর থানার ওসি মো. তারিক কামাল জানান, শুক্রবার দুপুরে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে দাদি ও নাতনীর গলা কাটা মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে গত রাতে কোন এক সময় ঘুমন্ত অবস্থায় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে দাদি ও নাতনীকে হত্যা করে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
