সময় রাত ৯:৩৮, সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

এতিম শিশুদের মধ্যে খাবার, বস্ত্র ও কম্বল বিতরণ করলেন জেলা প্রশাসক মোঃ শওকত আলী

এতিম শিশুদের মধ্যে খাবার, বস্ত্র ও কম্বল বিতরণ করলেন জেলা প্রশাসক মোঃ শওকত আলী

রাজবাড়ীর  জেলা প্রশাসক  মোঃ শওকত আলী মহোদয়  ৫ জানুয়ারি, ২০১৯ তারিখ সন্ধ্যায় রাজবাড়ী শিশু পরিবার (সরকারি এতিমখানা) এবং ভবদিয়ায় ডাঃ আবুল হোসেন ট্রাস্ট পরিচালিত এতিমখানার এতিম শিশুদের মধ্যে পরিধেয় বস্ত্র, খাবার এবং কম্বল বিতরণ করেন। এ সময়ে রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব আলমগীর হুছাইন (উপসচিব) এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব মোহাম্মদ আশেক হাসানসহ জেলা প্রশাসনের সকল সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, সমাজসেবা বিভাগের কর্মকর্তাবৃন্দ এবং ডাঃ আবুল হোসেন ট্রাস্টের সদস্য ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 জেলা প্রশাসক জনাব মোঃ শওকত আলী প্রথমে সন্ধ্যা ৬ টায় রাজবাড়ী জেলা সদরের লোকোসেড সংলগ্ন সরকারি শিশু পরিবারে (সরকারি এতিমখানা) ১০০ জন এতিম শিশুর মধ্যে কম্বল, চিপস, কমলা ও জিলাপি বিতরণ করেন। এরপর সন্ধ্যা ৭ টায় তিনি ভবদিয়ায় অবস্থিত ডাঃ আবুল হোসেন ট্রাস্ট পরিচালিত এতিমখানায় গিয়ে ২২ জন এতিম শিশুর মধ্যে পরিধেয় বস্ত্র শার্ট-প্যান্ট, কেডস, চিপস, কমলা ও জিলাপি বিতরণ করেন।

দুটি এতিমখানার শিশুরা তাদের মাঝে জেলা প্রশাসক কে পেয়ে ভীষণ আনন্দিত হয় এবং  জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী