
এতিম শিশুদের মধ্যে খাবার, বস্ত্র ও কম্বল বিতরণ করলেন জেলা প্রশাসক মোঃ শওকত আলী
রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলী মহোদয় ৫ জানুয়ারি, ২০১৯ তারিখ সন্ধ্যায় রাজবাড়ী শিশু পরিবার (সরকারি এতিমখানা) এবং ভবদিয়ায় ডাঃ আবুল হোসেন ট্রাস্ট পরিচালিত এতিমখানার এতিম শিশুদের মধ্যে পরিধেয় বস্ত্র, খাবার এবং কম্বল বিতরণ করেন। এ সময়ে রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব আলমগীর হুছাইন (উপসচিব) এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব মোহাম্মদ আশেক হাসানসহ জেলা প্রশাসনের সকল সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, সমাজসেবা বিভাগের কর্মকর্তাবৃন্দ এবং ডাঃ আবুল হোসেন ট্রাস্টের সদস্য ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক জনাব মোঃ শওকত আলী প্রথমে সন্ধ্যা ৬ টায় রাজবাড়ী জেলা সদরের লোকোসেড সংলগ্ন সরকারি শিশু পরিবারে (সরকারি এতিমখানা) ১০০ জন এতিম শিশুর মধ্যে কম্বল, চিপস, কমলা ও জিলাপি বিতরণ করেন। এরপর সন্ধ্যা ৭ টায় তিনি ভবদিয়ায় অবস্থিত ডাঃ আবুল হোসেন ট্রাস্ট পরিচালিত এতিমখানায় গিয়ে ২২ জন এতিম শিশুর মধ্যে পরিধেয় বস্ত্র শার্ট-প্যান্ট, কেডস, চিপস, কমলা ও জিলাপি বিতরণ করেন।
দুটি এতিমখানার শিশুরা তাদের মাঝে জেলা প্রশাসক কে পেয়ে ভীষণ আনন্দিত হয় এবং জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে
