
সহকারি পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রাজবাড়ী জেলা কার্যালয় কর্তৃক ২৩.০৪.২০১৯ ইং তারিখে প্রাণ – আর এফ এল কোম্পানি সহ ৩টি লিখিত অভিযোগ নিষ্পত্তি করা হয়। প্রথমটিতে জেলার কালুখালী উপজেলার মৃগী বাজারের আমেনা ফার্মেসীকে অধিক মুল্যে বেটানল এন ক্রীম ১০০ টাকা বিক্রির দায়ে ৪০ ধারায় ১,০০০/- টাকা, অন্য ২টিতে প্রাণ আর এফ এল কোম্পানির অলটাইমের ব্রেড সহ অন্যান্ন খাদ্য সামগ্রীর গায়ে উৎপাদন তারিখ না থাকার কারণে ৩৭ ধারায় ৪০,০০০/-টাকা ও নাজিরশাইল চাউলের গায়ে সর্বোচ্চ খুচরা মূল্য না থাকার কারণে ৩৭ ধারায় ১০,০০০/- টাকা জরিমানা আরোপ করা হয় যা ০৫ কর্মদিবসে আদায় করা হবে এবং অভিযোগকারি ০৩ জনকে ২৫% প্রদান করা হবে।
