সময় রাত ৪:৪৪, বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

রাজবাড়ীতে প্রাণ আর এফ এল কে জরিমানা

সহকারি পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রাজবাড়ী জেলা কার্যালয় কর্তৃক ২৩.০৪.২০১৯ ইং তারিখে প্রাণ – আর এফ এল কোম্পানি সহ ৩টি লিখিত অভিযোগ নিষ্পত্তি করা হয়। প্রথমটিতে জেলার কালুখালী উপজেলার মৃগী বাজারের আমেনা ফার্মেসীকে অধিক মুল্যে বেটানল এন ক্রীম ১০০ টাকা  বিক্রির দায়ে ৪০ ধারায় ১,০০০/- টাকা, অন্য ২টিতে প্রাণ আর এফ এল কোম্পানির অলটাইমের ব্রেড সহ অন্যান্ন খাদ্য সামগ্রীর গায়ে উৎপাদন তারিখ না থাকার কারণে ৩৭ ধারায় ৪০,০০০/-টাকা ও নাজিরশাইল চাউলের গায়ে সর্বোচ্চ খুচরা মূল্য না থাকার কারণে ৩৭ ধারায় ১০,০০০/- টাকা জরিমানা আরোপ করা হয় যা ০৫ কর্মদিবসে আদায় করা হবে এবং অভিযোগকারি ০৩ জনকে ২৫% প্রদান করা হবে।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী