সময় রাত ৪:০৬, বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

রাজবাড়ীতে মহান বিজয় দিবস পালিত

 রাজবাড়ীঃ যথাযোগ্য মর্যাদার মধ্যে দিয়ে রাজবাড়ীতে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। ১৬ই ডিসেম্বর-১৯ সোমবার জেলা প্রশাসনের আয়োজনে কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

এ সময় বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে সমাবেশ এবং কুচকাওয়াজ শারীরিক কসরত ও ডিসপ্লে প্রদর্শিত হয়। এ সময়  উপস্থিত ছিলেন, রাজবাড়ী ১ আসনের জাতীয় সংসদ সদস্য কাজী কেরামত আলী, জেলা প্রশাসক দিলসাদ বেগম, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান প্রমুখ।

এর আগে জেলা প্রশাসনের আয়োজনে সকাল ৬ টায় পুলিশ লাইন্স এ  ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের শুভ সূচনা এবং সাড়ে ৬ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু’র প্রতিকৃতি, শ্রীপুর কেন্দ্রেীয় বাস র্টামিনালে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক, লোকশেড বধ্যভূমি, রাজবাড়ী রেলক্রসিং শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক, লক্ষীকোল মুক্তিযোদ্ধা শহীদ রফিক, সফিক, সাদি ও নিউ কোলনী মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল আজিজ খুশি এর কবরস্থানে পুষ্প্যমাল্য অর্পণ করা করেন জেলা প্রশাসন সহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান ও রাজনৈতকি, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা।

সাড়ে ৮টায় কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে জাতির জনক বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষন সম্প্রচার।

এরপর দুপুরে জেলা প্রশাসকের বাসভবনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয় । সন্ধ্যায় রাজবাড়ী শহীদ খুশি রেলওয়ে ময়দানে সাংস্কৃতিক অনুষ্ঠান ও মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা অনুষ্ঠানের আযোজন করা হয় ।

 

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী