রাজবাড়ীঃ যথাযোগ্য মর্যাদার মধ্যে দিয়ে রাজবাড়ীতে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। ১৬ই ডিসেম্বর-১৯ সোমবার জেলা প্রশাসনের আয়োজনে কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
এ সময় বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে সমাবেশ এবং কুচকাওয়াজ শারীরিক কসরত ও ডিসপ্লে প্রদর্শিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, রাজবাড়ী ১ আসনের জাতীয় সংসদ সদস্য কাজী কেরামত আলী, জেলা প্রশাসক দিলসাদ বেগম, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান প্রমুখ।

এর আগে জেলা প্রশাসনের আয়োজনে সকাল ৬ টায় পুলিশ লাইন্স এ ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের শুভ সূচনা এবং সাড়ে ৬ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু’র প্রতিকৃতি, শ্রীপুর কেন্দ্রেীয় বাস র্টামিনালে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক, লোকশেড বধ্যভূমি, রাজবাড়ী রেলক্রসিং শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক, লক্ষীকোল মুক্তিযোদ্ধা শহীদ রফিক, সফিক, সাদি ও নিউ কোলনী মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল আজিজ খুশি এর কবরস্থানে পুষ্প্যমাল্য অর্পণ করা করেন জেলা প্রশাসন সহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান ও রাজনৈতকি, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা।
সাড়ে ৮টায় কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে জাতির জনক বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষন সম্প্রচার।
এরপর দুপুরে জেলা প্রশাসকের বাসভবনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয় । সন্ধ্যায় রাজবাড়ী শহীদ খুশি রেলওয়ে ময়দানে সাংস্কৃতিক অনুষ্ঠান ও মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা অনুষ্ঠানের আযোজন করা হয় ।
