সময় রাত ১১:০০, রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

বন্যা তুমি বহুরূপী

বন্যা তুমি বহুরূপী
—————————
আন্জুমান আরা রীমা
——————————-
বন্যা জলোচ্ছাস বাংলাদেশে দুর্যোগের ঘনঘটা
অবাক বিস্ময়ভরা চোখ আজ প্রশ্নবিদ্ধ মানবতা
স্বার্থসিদ্ধিতে জগাখিচুড়ি হয়ে যাচ্ছে ব্যাপারটা!!!
আঁধারে নিলুপ্ত হবার মতই সাধারণ ঘটনা
বন্ধু দেশের অকৃত্রিম ভালোবাসা ফারাক্কা
পেটের ছুড়ি কাটে পেট, খুলে বাঁধ তিস্তা!!!
আমরা বাঙ্গালী আদি অনন্তের অনুসারী
প্রকৃতির দৃষ্টিতে অশান্ত ব্যাকুলতা জখমী
বাংলার মানচিত্র সর্বগ্রাসী জলে অপঘাতী!!!
আকাশ ছাওয়া লালসার বহুরূপী মেঘলয়া
উত্থিত অশান্ত জলউর্মিতে বন্যাত্বদের দুর্দশা
ক্ষুধার্ত তৃষ্ণালু জলের চোখে ধ্বংসাত্ত্বক তাড়না!!!
হু হু গর্জনে বয়ে চলছে উদাসী জলপ্রপাত
সর্বনাশা আর্তনাদ চারিদিক ভাঙছে ঘরবাড়ি,
নষ্ট ফসল মরছে মানুষ আর নির্বোধ পশু!!!
বন্যা তুমি কারোর জন্য জীবন মরণ সমস্যা
কারোর জন্য তুমি প্রতিক্ষিত উপলক্ষ্য মাত্র
কারোর জন্য তুমি কৌশলের মোক্ষম সুযোগ!!!
প্রতারণা খেতাব চোখ আর ধাঁধানো কৌশল
কিছু ত্রাণ বিতরণ লোক দেখানো ফটোসেশন
উদার মহান সমাজ সেবকের খেতাবটা দখল!!!
দুর্যোগ ঘটিয়ে অঘটন আহাজারি দ্বিগবিদ্বিগ
বিধ্বস্ত চিত্রনাট্য শতশত ক্ষতিগ্রস্থ মানুষের
চোখের জল যেন বন্যার জলের মিশ্রিত ঢেউ!!!
অষ্টনাগ ফনা তোলে বংঙ্গোপোসাগর সৈকতে
উদাস প্রকৃতিও বিবেক মানবতাহীনে অবনত
বন্যা ধারণকৃত জলতরঙ্গে একই অংগে বহুরুপী!!!

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী