নিজস্ব প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় রোয়াইলবাড়ী ইউনিয়ন বিএনপির উদ্যোগে শনিবার সন্ধ্যায় রোয়াইল বাজার ধান মহালে ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-৩ কেন্দুয়া-আটপাড়া আসনে মনোনয়ন প্রত্যাশী। কেন্দুয়া উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন ভূইয়া দুলাল । এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা যুবদল সভাপতি মোঃ ইয়াকুব অালী ভূইয়া জুয়েল, কেন্দুয়া উপজেলা সেচ্ছাসেবক দল সভাপতি মোঃ ফরিদ আহম্মেদ, সাধারন সম্পাদক মোঃ মিজানুর রহমান খান কেন্দুয়া উপজেলার সাংগঠিক সম্পাদক রোমান আহম্মেদ, ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি সামছুল হুদা, সান্দিকোনা ইউঃপি বিএনপি সাধারন সম্পাদক হেলাল উদ্দিন, রোয়াইলবাড়ী ইউঃপি সাংগঠিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক, ইউনিয়ন যুকদল সভাপতি আব্দুর রহিম মঞ্জ, রোয়াইলবাড়ী বিএনপি সাবেক সাধারন সম্পাদক শাহাজাহান কবির, সেচ্ছাসেবক দল সহ-সভাপতি খাইরুল কবির কাঞ্চন, সেচ্ছাসেবক দল সহ- সভাপতি মোঃ সালেক মেম্বার প্রমূখ। সভা পরিচালনায় ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মজিবুর রহমান ।
