নাইওর নিতে আসবে ঈদে
নুরেজা আশা
অন্তকাল ধরে ধরনীর বুকে ,
ভালবাসার জন্ম লগ্ন থেকে,
অপেক্ষা করে দিনক্ষণ অবিশ্বস্ত জগৎ ,
প্রতিক্ষার দ্বি প্রহর ,
শয়নে কল্প তরু উত্তাল সমুদ্রের মাঝে
কামনার পথভ্রষ্ট আশা ,
তোমার চোখে মায়ার উচ্ছ্বসিত যৌবনে
হাজারও স্বপ্নের
দোলা ,
কত পথ কত
যৌবনের মোহনার কৌলশিত অঙ্গ ,
যার প্রতিটি কথার স্বপ্ন নয়
বাস্তবেও যেন তার চাওয়া পাওয়া ,
কে পুরন করবে ,
মাথা গুজার নেই তো ছাদ ,
কে এসে
বলবে চল –
কিনে দিব রেশমি চুড়ি ,
লাল পাড়ে শাড়ি,
নেই তো আমার কেউ ,
মনে শুধুই
সমুদ্রের ঢেউ ,
কে নিবে ঈদে
নাইওর আমাকে ,
সেমাই পিঠা পুলি
দিতে মুখে গুজে ,
বলবো –
আয় না ঘরে আয়. ,
সাজিয়ে যে রেখেছি
ঘর বিছানা তোর ,
বলবে না কেউ
আয়রে আশা ,
আয়রে চলে আয় ,
নাইওর নিতে আসবে না কেউ ,
মান অভিমান যতই করি
যতই থাকুক মন ,
ভালবাসার অন্তরালে ,
অপেক্ষায় থাকি
সর্বক্ষণ ,
ঈদে আমায় নাইওর নিতে
আসবে কি সে জন।
নাইওর নিতে আসবে ঈদে
নিউজ আপডেট টাইম : আগস্ট, ২৪, ২০১৭, ১০:৩৭ পূর্বাহ্ণ | নিউজটি পড়া হয়েছে :
580 বার
