রাজশাহী বিভাগীয় চীফ : সৌদি আরবে আসন্ন হজ পালন করতে গিয়ে পবিত্র মক্কা নগরীতে আরো চার বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে।
তাঁরা হলেন, পাবনার আবদুস সাত্তার (৫৬), বাগেরহাটের ইদ্রিসুর রহমান (৭৯), খুলনার আবুল হোসেন শেখ (৬১) ও কুমিল্লার মানিক মিয়া (৭৪)।
সৌদি আরবের মক্কা ও মদিনায় অবস্থিত বাংলাদেশ হজ মিশন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সৌদি আরবে এ পর্যন্ত মোট ২৭ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন।
জানা গেছে, পাবনার চাটমোহর উপজেলার হানডিয়াল গ্রামের আবদুস সাত্তার মক্কায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। তাঁর পাসপোর্ট নম্বর বিজে ০৯৬৯৪৫১ ও পিলগ্রিম আইডি ১৩১৮২২৬।
গতকাল বৃহস্পতিবার শেখ ইদ্রিসুর রহমান মক্কায় অসুস্থ হয়ে মারা যান। তাঁর বাড়ি বাগেরহাটের রামপাল উপজেলার বাইনতলা গ্রামে। তাঁর পাসপোর্ট নম্বর বিকে ০৮৪৬২২৪ ও পিলগ্রিম আইডি ০৬৩৮০৮৫।
খুলনার ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনার আবুল হোসেন শেখ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মক্কায় মারা যান। তাঁর পাসপোর্ট নম্বর বি জে ০৬১০৭৭৭ ও পিলগ্রিম আইডি ০৬৩৮০৫৪।
এ ছাড়া বুধবার বিকেলে কুমিল্লা আদর্শ সদর উপজেলার মানিক মিয়া অসুস্থ হয়ে মক্কায় তাঁর হোটেলে মারা যান। তাঁর পাসপোর্ট নম্বর বিপি ০০৯৭৮৯৩ ও পিলগ্রিম আইডি ১২০৩১৬৯।
স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১২টায় সর্বশেষ তথ্যমতে, এক লাখ ছয় হাজার ৭৯৪ জন সৌদি আরব পৌঁছেছেন। তাঁর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় তিন হাজার ৭৩৩ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ তিন হাজার ৬১ জন হজযাত্রী।
পাবনার এক হাজীসহ আরো চার বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
নিউজ আপডেট টাইম : আগস্ট, ২৬, ২০১৭, ৪:০৫ অপরাহ্ণ | নিউজটি পড়া হয়েছে :
892 বার
